শুরু হলো ৩ দিনের ‘এমপ্লোয়েবিলিটি ফেস্ট’
কাজের চাহিদা ও যোগ্যতার মধ্যে বিদ্যমান ব্যবধান ঘুচে দিয়ে লাখো তরুণের চাকরির ব্যবস্থা করতে রবিবার (১৫ নভেম্বর) থেকে ৩ দিনব্যাপীর অনলাইনে শুরু হয়েছে ‘এমপ্লোয়েবিলিটি ফেস্ট’।
এলআইসিটি এবং আইসিটি বিভাগের দুর্বার প্রকল্পের সঙ্গে যৌথভাবে তিন দিনের এই ফেস্টের মূল আয়োজক দক্ষিণ এশিয়ার প্রথম সোশ্যাল ফিনটেক ভেঞ্চার ইনস্পায়ারিং বাংলাদেশ।
রবিবার প্রথম দিন ৩টি সেশন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তা উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বিভিন্ন অভিজ্ঞ সম্পূর্ণ ব্যক্তি।
২ টা থেকে শুরু হওয়া ‘ফিচার অব এমপ্লোয়েবিলিটি: অপরচুনিটি এন্ড চ্যালেঞ্জস’ সেশনে উপস্থিত ছিলেন, ইনস্পায়ারিং বাংলাদেশ প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন আব্দুল হান্নান চৌধুরী, এমপি বিরাল সিমেন্ট এর ভাইস প্রেসিডেন্ট তমাল পাল। সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া ‘বিল্ডিং ব্রিজ বিটুইন একাডেমিয়া এন্ড ইন্ডাস্ট্রি পাইওনিয়ার’ সেশনে উপস্থিত ছিলেন, ইনস্পায়ারিং বাংলাদেশ প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ, ডেল টেকনোলজীস এর কান্ট্রি ডিরেক্টর আতিকুর রহমান এবং কানাডিয়ান ইউনিভারসিটি বাংলাদেশের স্কুল অব বিজনেসের ডিন এস এম আরিফুজ্জামান। দিনের শেষ সেশন রাত ৯ শুরু হওয়া ‘ এক্সপেকটেশন ফরম দ্য ফ্রেশ গ্রেজুয়েট’ এ উপস্থিত ছিলেন, ওয়ালটনের টেলিভিশন বিভাগের সিইও মোস্তাফা নাহিদ হোসেন, বেক্সিমকো কমিউনিকেশনের হেড অব মার্কেটিং এন্ড বিজনেস ডেভলাপমেন্ট আবুল খায়ের চৌধুরী।
এমপ্লোয়েবিলিটি ফেস্টে সারাদেশ থেকে অনলাইনে ১ লাখ তরুণ যুক্ত থাকবে। এই আয়োজনটি সবার জন্য উম্মুক্ত। আয়োজনে বাংলাদেশ ছাড়া ৫টি দেশ থেকে মোট ৪২ জন বক্তা অংশ নেবেন।
দেশের প্রথম এই এমপ্লোয়েবিলিটি ফেস্টের সহযোগী হয়েছে জিও ফোন, বিএসডিআই, কানাডিয়ান ইউনিভারসিটি বাংলাদেশ, বিডি অ্যাপস, রাবভিক ইনোভেশন, কর্ম জবস, স্কীল জবস, ক্যারিয়ার হাব বাংলাদেশ, শার্পনার, লীডসাস, লাক্স বাংলাদেশ, বীগ ভেঞ্ছার, চার চাকা ও ডিজিবাংলা।